বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও সিলেট মহানগরী আমীর মজলুম জননেতা এ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের বলেছেন, ইসলামপন্থীদের অগ্রযাত্রা ব্যাহত করতে বর্তমান জালিম সরকার নির্যাতনের পথকে বেছে নিয়েছে। ইসলামী নেতৃত্বকে নিশ্চিহ্ন ও তাদের দলীয় নেতাকর্মীদের স্তব্দ করতে প্রতিনিয়ত মামলা, হামলা, হত্যা ও গুমের মতো লোমহর্ষক কর্মকা- ঘটছে। তিনি বলেন স্বাধীনতার পর থেকে এদেশে বিভিন্ন প্লাটফর্মে কৃষক, শ্রমিক, পেশাজীবি, বুদ্ধিজীবি, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর ও যুব সমাজের মধ্যে ইসলামের কাজ চলছে। ইসলামের অব্যাহত এ অগ্রযাত্রাকে বন্ধ করতেই সরকার মুক্তিযোদ্ধের পক্ষ-বিপক্ষ, ইসলামী নেতৃত্বকে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী বলে খোঁড়া যুক্তিতে অভিহিত করে সর্বগ্রাসী তামাসার রাজনীতি শুরু করেছে। তিনি বলেন বিগত তেতাল্লিশ বছরে এমন নেতৃত্ব কেউ উপহার দিতে পারেনি, যে পরিচ্ছন্ন নেতৃত্ব এতদিনে এ ভূখ-ে জামায়াতে ইসলামী তৈরী করেছে। তাই আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশ তৈরীতে ইসলামের জয়যাত্রায় ভীত হয়েই এবং কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর ক্ষমতার মসনদ ও স্বার্থে আঘাত আসতে পারে বুঝতে পেরেই সরকার ইসলামী আন্দোলনের উপর খড়গহস্ত হয়েছে। তিনি সাহসীকতার সহিত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এহসানুল মাহবুব যুবায়ের গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিনের পরিচালনায় নগরীর একটি আদর্শ শিক্ষায়তনের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দীন, অফিস ও প্রচার সম্পাদক গোলজার আহমদ হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, কানাইঘাট উপজেলা সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন প্রমূখ।
কর্মশালায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবী। এ দাবী পূরণে সকল কর্মীদেরকে আন্তরিকতা ও দ্বীনি চেতনা সহকারে ময়দানে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি
সিলেট উত্তর জেলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন: ইসলামপন্থীদের অগ্রযাত্রা ব্যাহত করতে জালিম সরকার নির্যাতনের পথকে বেছে নিয়েছে ……. এ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের
295
