বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার ভারপ্রাপ্ত আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেছেন, অবৈধ সরকার দিশেহারা হয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। খুন, গুম, অপহরণ, বিরোধী নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনই যেন সরকারের একমাত্র রুটিন কাজে পরিণত হয়েছে। তিনি বলেন অবৈধ এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তাই অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেশ, জাতি গণতন্ত্রের স্বার্থে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
তিনি মিথ্যা মামলায় জেলে আটক সিলেট উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান সহ বন্দি সকল নেতাকর্মীদের আসন্ন পবিত্র রমজানের আগেই মুক্তির দাবী জানান এবং সম্প্রতি ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রাম ভার্সিটির মেধাবী ছাত্র শিবিরনেতা রাসেল হোসেনের পা কর্তনের ঘটনার ও রাজধানীতে অন্যায় ভাবে ছাত্রী সংস্থার ২৬ মেধাবী, পর্দানশীল ছাত্রীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মাওলানা ফয়জুল্লাহ বাহার গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা সেক্রেটারী মাওলানা মোঃ ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এটিএম শামসুদ্দীন, অফিস ও প্রচার সম্পাদক গোলজার আহমদ হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, সিলেট সদর উপজেলা আমীর সুলতান খান, সেক্রেটারী আব্দুল লতিফ লালা মেম্বার, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম, নায়েবে আমীর মাওলানা আব্দুল মালিক, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, সেক্রেটারী মাওলানা মামুনুর রশীদ, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর আজমান আলী, গোয়াইনঘাট উপজেলা আমীর সাঈদুর রহমান, সহকারী সেক্রেটারী আবুল হোসেন। বিজ্ঞপ্তি
সিলেট উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: খুন গুম অপহরণ নির্যাতন অবৈধ সরকারের একমাত্র রুটিন কাজে পরিণত হয়েছে – মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার
167
previous post
