সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফয়সল চৌধুরীর কম্পিউটার উপহার

by News Room

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবে একটি কম্পিউটার উপহার দেন দৈনিক সিলেট মিররের প্রকাশক ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে একযুগে পদার্পন উপলক্ষে আয়োজিত আনন্দ উৎসবে তাঁর ভাই বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলম চৌধুরী শিপলু
এটি ক্লাবে হস্তান্তর করেন। প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার সহ ক্লাব নেতৃবৃন্দ উপহারটি গ্রহণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

উল্লেখ্য, সিলেট অনলাইন প্রেসক্লাবের একযুগে পদার্পণ উপলক্ষে গৃহিত বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে আনন্দ উৎসবে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,এনজিও কর্মকর্তাবৃন্দ,শিক্ষাবিদ,কৃষিবিদ, আইনজীবি,সাংবাদিক,ব্যবসায়ী,চিকিৎসক,আলেম,ক্রীড়া ব্যক্তিত্ব,লেখক,পেশাজীবী নেতৃবৃন্দ,সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘বিশ্বজুড়ে অনলাইনের জয়, অগ্রগতির যাত্রায় বৈষম্য নয়’।

You may also like

Leave a Comment