সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

by News Room

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের জরুরী এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ক্লাব সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো: আব্দুল হাছিব।

সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বভার গ্রহণ করায় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ তাদেরকে স্বাগত ও অভিনন্দন জানান।এছাড়া বিগতদিনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করায় সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনিকে ধন্যবাদ জানানো হয়। দায়িত্বপালনে নয়া সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

You may also like

Leave a Comment