সিলেট অনলাইন প্রেসক্লাবে ৭ জন সাংবাদিককে নতুন সদস্য পদ প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪ জন সাধারণ সদস্য এবং ৩ জন সহযোগী সদস্য রয়েছেন।
আজ বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে “সদস্য বাছাই কমিটি”র এক সভায় এই সদস্য পদ প্রদান করা হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্রেসক্লাব সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু।
যারা ক্লাবের সদস্য পদ পেলেন:
সাধারণ সদস্য: ইফতেখার শামীম-সিলেট এক্সপ্রেস , শাহিন আহমদ-দৈনিকসিলেট, ফাইজা রাফা -সিলটিভি, দেলওয়ার হোসেন মান্না-ডেইলী ক্যাম্পাস।
সহযোগী সদস্য: এন্ড্র আশিষ সিং-খবরসবরডটকম,জুমান আহমদ-নিউসিলেটডটকম, জয়ন্ত কুমার দাস-সিলটিভিডটকম।
সিলেট অনলাইন প্রেসক্লাবে নতুন সদস্য হলেন যারা
258
