সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

by News Room
সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালানায় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ গোলজার আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে.এ. রহিম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরি পরিষদ সদস্য শ্রী আশীষ দে, মোঃ সাইফুল ইসলাম ও মাহমুদ হোসেন খান।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছে। ক্লাব সদস্যদের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে অনলাইন প্রেসক্লাবের অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে। সভায় ক্লাবের উন্নয়নে সর্বসম্মতিক্রমে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।

You may also like

Leave a Comment