সিলেট অঞ্চলকে এগিয়ে নিতে চান ক্রিকেটার তালহা

by News Room

 

ক্রিকেটে ভারতের বিপক্ষে কেন আমাদের পরাজয়। বাংলাদেশের কেন বার বার তীরে এসে তরী ডোবে। কেন বার বার জয়ের কাছাকাছি এসেও জয়ের স্বাধ পাওয়া হয় না। এ প্রশ্ন তুলেছেন সিলেট অঞ্চলের সম্ভাবনাময় উদীয়মান ক্রীকেটার মোঃ তারেক হোসেন তালহা। ১৮ বছর বয়সী ডান হাতি টপঅর্ডার ব্যাটসম্যান ফাস্ট মিডিয়াম বলার অলরাউন্ডার সুনামগঞ্জের এই কৃতি খেলোয়াড়। বিশ্বকাপ, এশিয়া কাপের মত বড় টুর্নামেন্টে আমাদের আরও নিশ্চিত হতে হবে। আমাদের কে ধাপে ধাপে এগোতে হবে। ম্যাচ ধরে ধরে এগোতে হবে। ক্রিকেট প্রতিদিন শিখার খেলা। আর এজন্য আমাদেরকে সুযোগ দেয়া উচিৎ। জেলা টিম থেকে আসা খেলোয়াড়দের, জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স দেখা উচিৎ। তাহলেই পাইপ লাইনে ষ্ট্রং, পাকাপোক্ত, বিচক্ষণ ক্রিকেটাররা উঠে আসবে। টেষ্ট, টি-টোয়েন্টি, ওয়ানডে, ঘরোয়া ক্রিকেটে আমরা চ্যালেঞ্জ নিতে চাই। বিভাগীয় টিম, জাতীয় দলে থাকতে চাই। অভিষেকেই বাজিমাত হবে ইনশাল্লাহ। সিলেট অঞ্চলকে, বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এ ক্রিকেটারের একাডেমীক পর্যায়ে ২৪টি ওয়ানডে ম্যাচ ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, ৪৯টি উইকেট ও ১৩৯৫ রানে ১৪টি হাফ-সেঞ্চুরী ও ১টি সেঞ্চুরীর পরিসংখ্যান রয়েছে তার। দক্ষিণ সুনামগঞ্জের ধনপুর গ্রামের মো: মোজাহিদ আলী ও সেনুয়ারা বেগমের ছেলে এই কৃতি ক্রিকেটার দেশের সুনামধন্য বিভিন্ন একাডেমী ও ক্লাবে খেলার সু-খ্যাতি রয়েছে। নিয়মিত অনুশীলন করা এই ক্রিকেটার জলসে উঠতে চান তার পারফরমেন্সে।

 

You may also like

Leave a Comment