সিলেটে ৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

by News Room

নিউজ ডেস্ক:সিলেটের গোয়াইনঘাটে ৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি যুবককে আটক করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের লামনি গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও পাতলিকোনা গ্রামের মহিবুর রহমানের ছেলে তারেক রহমান (২১)।

অভিযানে নেতৃত্ব দানকারী সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

Leave a Comment