সিলেটে হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

by News Room

মাহফুজ কাউসার ছাদি : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মোহাম্মদ নুর আলম ও রোকসানা বেগম দম্পতির সদ্যোজাত শিশু পুত্র মোঃ মোহাম্মদ আবদুর রহমান নুরের মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের বাস সিলেটের কালীঘাট কামালগড় এলাকায়।

ঘটনাটির বর্ণনায় শিশুটির পিতা মোহাম্মদ নুর আলম জানান, তার ছেলের সামান্য ঠান্ডা লাগায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালে এক নার্স তাকে একটি ঔষধ সেবনের পদ্ধতি বুঝিয়ে দিয়ে ওই ওষুধটি শিশুকে দিতে বলেন। কিন্তু নিরক্ষর হওয়ায় তিনি নিজে না বুঝতে পেরে নার্সের কাছে তার স্ত্রীকে আবারও পদ্ধতিটি বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নার্সটি শিশুটির পিতার সাথে খারাপ ব্যবহার শুরু করেন এবং তর্ক-বিতর্কের একপর্যায়ে তাকে হুমকি দিয়ে বলেন, “আমি আপনাকে দেখে নিব।” এরপরই অভিযোগ রয়েছে যে, ওই নার্স একটি ইনজেকশন শিশুর দেহে পুশ করেন, যার সঙ্গে সঙ্গেই শিশুটি মৃত্যুবরণ করে।

এ ঘটনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কামরুজ্জামান শিশুর পরিবারের প্রতি তার গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি পরিবারকে লিখিতভাবে অভিযোগ দায়ের করার অনুরোধ জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে, অভিযোগ দাখিল করা হলে তিন থেকে চার কার্য দিবসের মধ্যে বিষয়টির উপর কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Leave a Comment