সিলেটে ভয়ঙ্কর রূপে করোনা, নতুন রেকর্ড ওসমানীর ল্যাবে

by News Room

সিলেটে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে করোনাভাইরাস। গত এক মাস থেকে পুরো বিভাগে বেড়ে গেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের হার। সে অবস্থা এখন আরও ভয়ানকের দিকে।

মঙ্গলবার (২৯ জুন) হাসপাতালটির সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ১২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব সুপারভাইজার ডা. শান্তনু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮২ জন, সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জ জেলার ৬ জন এবং সুনামগঞ্জ জেলার ১৫ জন।

You may also like

Leave a Comment