318
নিজস্ব প্রতিবেদক:সিলেটে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। রোববার দুপুরে মহানগরীর রেজিস্টারি মাঠ থেকে বিজয় শোভাযাত্রাটি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
বিজয় শোভাযাত্রা শেষে আম্বরখানা পয়েন্টে এক সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
