197
সিলেটে এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেলো। আজ রবিবার যিনি আক্রান্ত হয়েছেন তারঁ বয়স ৫০ বছরের কাছা কাছি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় দৈনিকসিলেটডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তকারী এবং ওই পরিবারকে সাথে সাথেই লকডাউনে রাখা হয়েছে।
ডা. হিমাংশু লাল রায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।
আক্রান্ত এই ব্যক্তির করোনার উপসর্গ দেখা দিলে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। আজ রোববার (৫ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
