204
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ডাকা হরতালের সকালে সিলেট নগরীর দর্শন দেউড়ী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক:মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ডাকা হরতালের সকালে সিলেট নগরীর দর্শন দেউড়ী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
বুধবার সকালে আম্বরখানা এলাকায় থামিয়ে রাখা পুলিশ বহনকারী একটি লেগুনা ও একটি টেম্পুতে আগুন দেয় তারা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, সকাল পৌনে ৯টার দিকে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ঠেলাগাড়ি ফেলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে জামায়াত-শিবির।
তাদের বাধা দিতে গেলে পুলিশের দিকে ইট ছুড়ে পাল্টা আক্রমণ চালায়। এ সময় আম্বরখানায় পুলিশের লেগুনা ও টেম্পুতে আগুন দেয় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে পুলিশ।
নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব ও পুলিশের পাশাপাশি নগরীতে বিজিবিরও টহল রয়েছে।

