সিলেটে পুলিশি অভিযান বিএনপি ও শিবিরকর্মীসহ ৩৭ জন আটক

by News Room
সিলেটের খবর ডেস্ক:সিলেটের বিভিন্ন এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে সিলেট মহানগর এলাকা ও বাকি ১৮ জনকে জেলার বিভিন্ন থানা থেকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আয়ুব জানান, মহানগরের কোতোয়ালি থানায় ৭ জন, জালালাবাদ থানায় ৩ জন, শাহপরাণ থানায় ২ জন, বিমানবন্দর থানায় ২ ও দক্ষিণ সুরমা থানায় ৫ জনকে আটক করা হয়। আাটককৃতদের মধ্যে ৪ জন শিবিরের কর্মীসহ অধিকাংশই বিএনপি-জামায়াত কর্মী বলে জানান তিনি।

সিলেট জেলা পুলিশের আবদুল হাই জানান, জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন বিএনপি কর্মী রয়েছেন। তাদেরকে নাশকতা মামলায় আটক ও গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment