743
সিলেটে পিকেটিং, যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে হরতাল-অবরোধ চলছে। মঙ্গলবার ভোর থেকেই জামায়াত-শিবির কর্মীরা নগরীতে পিকেটিং শুরু করে। তারা নগরীর খাসদবির, পাঠানটুলা, মদিনামার্কেট, কুমারগাও, মিরাবাজারসহ বিভিন্ন স্থানে এক সঙ্গে মিছিল বের করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সকাল ৭টার দিকে নগরীর খাসদবির এলাকায় একটি ট্রাক ভাংচুর করে। নগরীতে সবধরনের দোকান-পাট বন্ধ রয়েছে। দুই একটি রিকশা-অটোরিকশা ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করছেনা। দুরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে যায়নি। সিডউইল বিপর্যয়ের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। –
