সিলেটে পর্যটন শিল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান

by News Room

সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের উদ্যেগে র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটিড এর অর্থায়নে পর্যটন শিল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
রোববার সকালে নগরীর শেখঘাটস্থ জিতুমিয়ার বাড়ির দরবার হলে খাদ্য সহায়তা প্রদান অনুষ্টানে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটিড এর ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল হেড ফয়ছল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও তালতলা শাখার ম্যানেজার আবু মোহাম্মদ নাসের, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আম্বখানা শাখার ম্যানেজার আবু হানিফ, এফ এ ভিপি মাকসুদ ইবনে মোস্তফা ,এসপিও অরুন কুমার বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন সমিতির সহ -সভাপতি কবি ইসমত হানিফা চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল আহাদ,সদস্য তুহিন আহমদ চৌধুরী,ফয়জুল হাসান ।

সিলেট ট্যুরিজম ক্লাবের সহ-সভাপতি আব্দুল হান্নান জুয়েল ,সহ সাধারন সম্পাদক রোটা: মনিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ টিপ,ক্রীড়া সম্পাদক আব্দুল বারি সুজন ,প্রচার সম্পাদক সোহেল রানা,আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী বাবুল,অফিস সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, সদস্য মাছুম জায়গিরদার,জুবের খাঁন,রিফাত আহমদ প্রমুখ ।

You may also like

Leave a Comment