সিলেটে জয়ের মালা ইমরান-এহিয়ার

by News Room

সিলেটের খবর ডেস্ক:অনেক জল্পনা-কল্পনায় দশম জাতীয় সংসদ নির্বাচনে নানান নাটকীয়তার পর সিলেটে জয়জয়কার হয়েছে মহাজোটের। রবিবার সকাল থেকে বিকেল অবধি বিভিন্ন অনিয়মও কেন্দ্র দখলের অভিযোগ ও সতন্ত্র এবং আওয়ামীলীগের বিদ্রেুহী প্রার্থীদের ফলাফল প্রত্যাখ্যানের পর রাত ৯টা ২৫ মিনিটে মহাজোটের কেন্দ্রিয় ও স্থানীয় নেতাদের উপস্থিতে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শহিদুল ইমলাম সিলেট-২ আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী এহিয়া চৌধুরী এবং সিলেট-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদেকে বেসকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন।

রিটার্নি অফিসারের দেয়া তথ্য মতে, সিলেট-২ আসনে ৪৮ হাজার ১৫৭ ভোট পেয়ে জাতীয় পার্টির প্রার্থী এহিয়া চৌধুরীকে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রেুাহী প্রার্থী মুহিবুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৩৮৯ ভোট। এ আসনে মোট ২৩.৩ শতাংশভোট কাষ্ট হয়েছে ।

সিলেট-৪ আসনে ৬৩ হাজার ৩২৩ ভোট পেয়ে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ২৪ হাজার ২৭৪ ভোট। এ আসনে মোট ২৭.১৮ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।

প্রসঙ্গত, সিলেটের দুইটি আসনেই নির্বাচন চলাকালিন সময়ে রবিবার বিকেলে সিলেট-৪ আসনের সতন্ত্র প্রার্থী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও সিলেট-২ আসনে আওয়ামীলীগের বিদ্রেুাহী প্রার্থী ও বিশ্বনাথ উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান পৃথক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, অধিকাংশ ভোট কেন্দ্রেই ক্ষমতাশীন জোটের ক্যাডারদের কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট প্রদান করা হয়েছে। এমকি তাদের প্রধান নির্বাচনী এজেন্টদের মারধার এবং পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্ব বের করে টেবিল কাষ্টিং হয়েছে।

You may also like

Leave a Comment