সিলেটে ছাত্র ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বিভ্রান্তি

by News Room

স্টাফ রিপোর্টার:: আগামী ১৮ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। লাকি রানী দাসকে চেয়ারম্যান ও রনি সেনাপতিকে আহ্বায়ক করে ইতোমধ্যে ৩৬তম সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।এ তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। এ নিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি কাজ করে যাচ্ছে।

অপরদিকে গত শুক্রবার (৫ নভেম্বর) মনীষা ওয়াহিদকে আহবায়ক এবং পাপ্পু সরকার এবং সৈকত দাসকে যুগ্ম আহবায়ক করে মোট ১৯ সদস্য বিশিষ্ট সিলেট জেলা আহবায়ক কমিটি গঠনের খবর পাওয়া গেছে।

জানা যায়, দীর্ঘদিন পূর্বেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়। এরই পরিপ্রেক্ষিতে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং নিষ্ক্রিয়তা নিরসন করে আগামীদিনের লড়াই-সংগ্রামে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে গত শুক্রবার কর্মিসভায় এ আহবায়ক কমিটি গঠিত হয়।

দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা নিরসনে আগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কর্মীসভার মাধ্যমে মনীষা ওয়াহিদকে আহবায়ক এবং পাপ্পু সরকার এবং সৈকত দাসকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। ৩ মাসের মধ্যে সম্মেলন করার শর্তে কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়।নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান হবিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য প্রণব কুমার দেব।

এদিকে এ কমিটি গঠনের পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিভ্রান্তি সৃষ্টি হয়। নীল পতাকাতলে সমবেত হওয়া কিছু সংখ্যক কর্মী ও সমর্থক কে ভূল বুঝিয়ে ঐদিন প্রোগ্রামে নিয়ে আসা হয়। এতে তারা বিষয়টি বুঝতে পেরে সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করে। পরে তারা প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করে। ফলে স্পষ্টত ছাত্র ইউনিয়নের কোন্দল বুঝা গেল। এবং সারাদেশে প্রগতিশীল মেধা ও বুদ্ধিবৃত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গ্রুপি়ং, বিরোধ ও আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপদান করলো।

You may also like

Leave a Comment