সিলেটে ছাত্রদলের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী আহত

by News Room

নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে কয়েকজন যুবকের হাতে মহানগর ছাত্রলীগের এক কর্মী ছুরিকাহত হয়েছেন। তার নাম আরাফাত (২৫) বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত আরাফাতকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের কয়েকজন কর্মীই পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে সূত্র জানিয়েছে।  জানা যায়- শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে একটি ফ্লেক্সিলোডের দোকানে মোবাইলে ফ্লেক্সি ভরাতে ঢুকেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসনাত বুলবুল গ্র“পের কর্মী আরাফাত। এসময় পেছন থেকে কয়েকজন যুবক আরাফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  আহত আরাফাতকে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।  এ ব্যাপারে কথা বলতে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আবুল হাসনাত বুলবুলের সেলফোনে কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

You may also like

Leave a Comment