নিউজ ডেস্ক:নগরীর বন্দরবাজার এলাকায় একটি আবাসিক হোটেলে ঋন পরিশোধ করতে ব্যার্থ হয়ে রেজাউল করিম (৪০) নামে এক ব্যাক্তি বিশপানে আত্মহত্যা করেছে। তিনি শহরতলীর খদিমপাড়া ইউনিয়নের চকগ্রাম এলাকার মৃত আলী আশরাফের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর বন্দরবাজার মাহজনপট্টিস্থ কুশিয়ারা গেস্ট হাউস থেকে কোতোয়ালি থানা পুলিশ রেজাউলের লাশটি উদ্ধার করে। এসময় লাশের পাশে একটি চিরকুটেেলেখা ছিল ‘ঋণগ্রস্ত থাকার কারণে আমি আত্মহত্যা করেছি’।
কুশিয়ারা গেস্ট হাউসের ম্যানেজার শামীম রেজা জানান, ভোরে তার আত্মীয় বিদেশ থেকে আসবে বলে বুধবার রাতে আমাদের গেস্ট হাউসের ৪র্থ তলায় ৭নং রুমে উঠেন রেজাউল। বৃহস্পতিবার সকালে গেস্ট হাউসের কর্মচারী রুম চেকআপ করার জন্য তাকে ডাকাডাকি করে। তখন রুমে থাকা রেজাউল কোনো কথা না বলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কোতায়ালী মডেল থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাজনপট্টি কুশিয়ারা গেস্ট হাউজ থেকে রেজাউল করিম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রেজউল আত্মহত্যা করার আগে একটি চিরকুট লেখে গেছে।
