সিলেটে ক্যান্সার রোগে আক্রন্ত শিশু সিফাত বাঁচতে চায়

by News Room


ক্যান্সার রোগে আক্রান্ত শিশু সিফাত (৪) সমাজের দানশীল ব্যক্তিদের সাহায্য-সহযোগিতায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেট নগরীর ৯নং ওয়ার্ডের উত্তর বাঘবাড়ি নিবাসী দিনমজুর পিকআপ ভ্যান চালক আতাউর রহমানের ছেলে। সিফাতকে সিলেটে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নয়ন চিকিৎসার লক্ষ্যে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন সিফাতকে পুরোপুরি সুস্থ করতে প্রায় দশ লক্ষ টাকা প্রয়োজন। ছেলের চিকিৎসার জন্য পিকআপ ভ্যান চালক আতাউর রহমানের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই শিশু পুত্র সিফাতকে বাঁচাতে তিনি দেশ-বিদেশে ও সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতার করার আহবান জানিয়েছেন।
শিশু সিফাত এর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্য বিকাশ ঃ ০১৭১৯-৮৪০০৯৯ (মামা- আব্দুল জব্বার) নাম্বারে পাঠাতে পারবেন – । বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment