সিলেটে করোনায় মৃত্যুহীন একটি দিন, হাসপাতালে ২৫৬

by News Room

নিউজ ডেস্ক: সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। তবে সবকিছু ছাড়িয়ে করোনায় আরেকটি মৃত্যুহীন একটি দিন পার করেছে সিলেট। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৮৪ জন। যার মধ্যে ৩৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭১ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ১৪ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩১ জন রয়েছেন। সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৬ জন, সুনামগঞ্জ ১০ জন, হবিগঞ্জ ৭ জন, মৌলভীবাজারের ১২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়। নতুন এই ৮৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯০ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬২২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৬৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৫৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭১ জন। এরমধ্যে সিলেটের ৬৫ ও হবিগঞ্জের ৬ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ১৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৯৫৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৭০ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৬৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৩২ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ২১ জন।

You may also like

Leave a Comment