সিলেটে এবি পার্টির জেলা কমিটি গঠন:নাজমুল আহবায়ক লায়েছ সদস্য সচিব

by News Room

শনিবার সিলেটে সিলেটে এবি পার্টির জেলা কমিটি গঠিত হয়েছে। সকাল ১১ টায় এবি পার্টি সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলা ও থানা নেতৃবৃন্দ কে নিয়ে এক রাজনৈতিক কর্মশালা এবং প্রতিনিধি সম্মেলনে উপজেলা ও থানা প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এডভোকেট নাজমুল ইসলাম সোহেল কে আহ্বায়ক ও এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের সমন্বয়ক কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ওমর ফারুক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, সহকারী সদস্য সচিব নাজমুল হুদা অপু।May be an image of 6 people and people standing
এছাড়া প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন- এডভোকেট নাজমুল ইসলাম সোহেল, এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ, জসিম উদ্দিন, যুবনেতা তানজিল নাফি, মাহমুদুল হাসান, মাওলানা আরিফুল হক ইদ্রিস, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আশরাফ, আম্বিয়া হোসেন প্রমূখ।

You may also like

Leave a Comment