সিলেটে উৎসব মুখর পরিবেশে করোনা ভ্যাকসিন’র ২য় ডোজ গ্রহণ চলছে

by News Room

স্টাফ রিপোর্টার:সারা দেশের ন্যায় সিলেটেও উৎসব মুখর পরিবেশে করোনা ভ্যাকসিন’র ২য় ডোজ গ্রহণ চলছে।সকল পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে করোনা টিকা নিচ্ছেন।টিকাদান কেন্দ্রগুলো ঘুরে এমন চিত্রই প্রত্যক্ষ করা যায়।সিলেট নগরীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল(সিমএইচে) টিকা দেয়া হচ্ছে।No description available.

করোনাভাইরাস (কোভিড-১৯) দিনদিন বেড়েই চলছে। সাথে মৃত্যুর মিছিলও। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে প্রথম ধাপের লকডাউন বা কঠোর বিধি-নিষেধ শেষ হয়েছে। এখন দ্বিতীয় ধাপের লকডাউন শুরু হবে কাল থেকে (১৪ এপ্রিল ) ২১ এপ্রিল পর্যন্ত। মানুষের মনে সবসময় উৎকণ্ঠা বিরাজ করছে। কখন জানি কী হয়! মানুষকে করোনা সংক্রমন থেকে রক্ষা করতে গত ফেব্রুয়ারীতে শুরু হয়েছিল করোনা ভ্যাকসিন প্রথম ডোজ। এবার সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী দ্বিতীয় ডোজের টিকাদান।No description available.

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট সদর ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল গিয়ে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে লোকজন করোনার দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন। সকাল ৯টা থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও সকাল ৮টা থেকেই হাসপাতালের নির্ধারিত টিকাদান ভবনের সামনে লোকজনের ভিড় করতে শুরু করে।সচেতন জনগণ স্বাস্থ্যবিধি মেনেই অবস্থান করছেন,তা প্রত্যক্ষ করা যায়।

এ ব্যাপারে সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেন, ‘আমি করোনা ভ্যাকসিন প্রথম ডোজ দিয়েছি, আজ দ্বিতীয় ডোজ নিলাম। আমার ভালো লাগছে।কোনো অসুবিধা হয় নি। প্রত্যেক মানুষকেই ভ্যাকসিন নেয়া আমি প্রয়োজন মনে করি।নানা পেশার লোকজন সহ অনেক বৃদ্ধ নারী-পুরুষরাও টিকা নিচ্ছেন। ভয়ের কোন কারণ নেই।’

গত বৃহস্পতিবার ( ৮ এপ্রিল) সকাল ৯টা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় টিকাদান কার্যক্রম। এছাড়া একই সময় জেলা সদরে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালেও টিকাদান শুরু হয়।জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতেও সকাল থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়।

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথমে এক মাস পর দ্বিতীয় ডোজ দেয়ার কথা বলা হলেও পরবর্তীতে সময় বাড়িয়ে দুই মাস করা হয়। তাই গত ৭ ফেব্রুয়ারি যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা ৮ এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংশ্লিষ্টদের মোবাইল ফোনে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ম্যাসেজ আসে।

You may also like

Leave a Comment