সিলেটে আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা

by News Room
সিলেটের খবর ডেস্ক:সিলেটে আইনজীবীদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। আইনজীবীদের মিছিলে পুলিশ বাধা দেওয়ার সময় আইনজীবীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। সুপ্রিমকোর্টে আইনজীবীদের ওপর হামলা ও খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মিছিল বের করলে পুলিশের সাথে এ  হাতাহাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের আইনজীবীরা মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নগরীতে একটি মিছিল বের করেন। মিছিলটি কোর্ট পয়েন্টে যাওয়ার লক্ষে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি অতিক্রম করার সময় পুলিশ মিছিলে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এব্যাপারে এসএমপির এডিসি মো. আইয়ুব জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে কোতয়ালী থানার ওসির শুধু কথা কাটাকাটি হয়েছে।

You may also like

Leave a Comment