সিলেটস্থ দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাসিন্দাদের সংগঠন “দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম,সিলেট” এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা সিলেটে বসবাসকারী দোহালিয়া ইউনিয়নের বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান। পবিত্র রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে সমাজের মানুষের জীবনমান উন্নয়নের কথা বলেন। বিকাল ৫টায় আয়োজিত ইফার মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌরী ইন্টারন্যাশনাল এর পরিচালক ও রোটারিয়ান নজির আহমদ আজাদ। ফোরামের যুগ্ন আহবায়ক মো. আব্দুল বাসিত এর সভাপতিত্বে এবং সেক্রেটারী ইকবাল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা ও সাহিত্যিক দেওয়ান মাহমুদুর রাজা চৌধুরী, সমাজ সেবক শামীমুল ইসলাম শামীম, ফোরামের কার্যকরী কমিটির সদস্য সাইফুদ্দিন আহমদ, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আইনুল ইসলাম, মিন্টু দাস, নৃপেন্দু দেবনাথ, গোপাল তালুকদার,তৃষœা রানী নাথ, সেলিম আহমদ, জহিরুল ইসলাম, রনজিত দেবনাথ,প্রভাকর ভট্টাচার্য্য, মামুন মিয়া, ফটিক মিয়া, আলিম উদ্দিন, ছমির উদ্দিন,প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি ওসমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। শেষে ২০১৫ ইং সনে এস.এস.সি ও সমমানের উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি
সিলেটস্থ দোহালিয়া উন্নয়ন ফোরামের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
181
previous post
