জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের এম লিয়াকত আলী।৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল (২১মে) মঙ্গলবার জৈন্তাপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ।
গত ২৩ এপ্রিল যাছাই বাছাইয়ের পূর্বেই গ্রাম- গ্রামান্তর প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণার ব্যাপক শুরু হয়।০২ মে প্রতীক পাওয়ার পর সবাই জোরে শোরে মাঠে নামে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।তিনি আনারস প্রতীক নিয়ে ৩৭,৯০৬ টি ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী। তিনি ২৪,০১০ ভোট পেয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ প্রার্থী অংশ নিয়েছেন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়েছেন।জৈন্তাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজার ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৬টি।
এবারের জৈন্তাপুরের উপজেলা নির্বাচন ছিল দেশী ও প্রবাসী একটি সিন্ডিকেটের বিরুদ্ধে জনগণের অস্তিত্বের লড়াই। জনগণের প্রার্থী এম লিয়াকত আলী সিন্ডিকেটের পতন ঘটিয়ে বিজয়ী হয়েছেন।স্থানীয় একটি সুত্র দাবী করে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ঝেঁকে বসেছিল সাধারণ মানুষের উপর। জানা গেছে , এই সিন্ডিকেট বিদেশে বসে ঠিক করে জনপ্রতিনিধি কে হবে তার নাম।মুলত এটি জৈন্তাপুর বাসীর বিরুদ্ধে সুগভীর এক ষড়যন্ত্র। জনগণ তা আঁচ করতে পেরে গণরায়ে লিয়াকত আলী কে জয়ী করে আঞ্চলিক সুবিধাভোগী ও সিন্ডিকেট হোতাদের সমুচিত জবাব দেয়।
