সিওমেক হাসপাতালে ৭ দিন থেকে চিকিৎসাধীন পরিচয়হীন বালক

by News Room

সিলেটের খবর ডেস্ক:ফুটফুটে চেহারার হলুদ টি-শার্ট পরা নির্বাক বালক বয়স অনুমান ১৬ বছর। সে জানে না কোথায় তার মা – বাবা । কি তার পরিচয় ? কিভাবে সে এলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে । তবে সিওমেক হাসপাতালের দ্বায়িতরত অনেকেই বললেন ট্রেন দূর্ঘটনায় আহত হয়ে  ছেলেটি ৭ দিন থেকে সিওমেকহা ৩য় তলার ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ।

বৃহস্পতিবার  চ্যানেল ২৪সিলেটের ক্যামেরা পার্সন শফি আহমেদ ও বৈশাখি টিভি’র ক্যামেরা পার্সন শামিম আহমদ  পেশাগত দ্বায়িত্ব পালন করতে সিওমেক হাসপাতালে গেলে ছেলেটিকে পান এ সময়  অত্র হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে আলাপ করলে ডাক্তারা তাদেরকে ছেলেটির কথা বলেন ।

ছেলেটিকে যদি কোন হৃদয়বান ব্যাক্তি চিনে থাকলে বা তার কোন ঠিকানা জানলে ০১৬৭১-৬০৮৭৭১ ও ০১৯২২-২৪৩১০৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।

You may also like

Leave a Comment