সাবেক মেয়র কামরানের মাগফিরাত কামনায় ইব্রাহিম স্মৃতি সংসদের দোয়া মাহফিল

by News Room

নিউজ ডেস্ক: মোঃ ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য,সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট সিটির প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনা করে আজ বাদ যোহর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী নেতা নেতা বেলাল খান, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেহেদী কাবুল, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম, এইচ ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সুমন আহমদ, সাবেক সদস্য আলী হোসেন আলম, কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুর রহমান সাইফুর, মহানগর ছাত্রলীগ নেতা তায়েফ হোসেন, মুহিবুর রহমান মুহিব, ফুরকান আহমদ ও রাজিব আসলাম প্রমুখ।

You may also like

Leave a Comment