সাবেক এম পি দিলদার হোসেন সেলিম এর মৃত্যুতে এড. মাহফুজুর রহমানের শোক

by News Room
স্টাফ রিপোর্টার:- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সিলেট-৪আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের )সাবেক এমপি জনাব দিলদার হোসেন সেলিম আর নেই। বুধবার রাত ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে সাবেক এ সাংসদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস, শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভোগছিলেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দিলদার হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকদের দায়িত্বে ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন রাধানগর গ্রামের বাসিন্দা। মরহুমরের মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব এড. মাহফুজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান মহান রাব্বুল আলআমিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই কামনা করেন।

You may also like

Leave a Comment