367
স্টাফ রিপোর্টার: সিলেটের তরুন সংগঠক ও সাংবাদিক এবং জাতীয় দৈনিক সকালের সময়ের সিলেট প্রতিনিধি ,স্থানীয় দৈনিক শুভপ্রতিদিনেরর স্টাফ রিপোর্টার সুমন ইসলামের অসুস্থ মমতাময়ী মা কে দেখতে গিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ। আজ রাত সাড়ে ৯ টায় সিলেট ওসমানী মেডিকেলে দেখতে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ও সিলেটের খবরের সম্পাদক ও প্রকাশক মো.গুলজার আহমদ হেলাল দৈনিক সকালের সময়ের সিলেট ব্যুরো প্রধান ও শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু, সিলেটের কন্ঠ ও বাংলা নিউজ নিউয়র্কের রিপোর্টার আবুল কালাম,আদনান আহমদ প্রমুখ। এসময় উপস্থিত সাংবাদিকবৃন্দ তার শারিরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য, সাংবাদিক সুমন ইসলামের মা ঘাসিটুলার বাসিন্দা গতকাল নিজ বাসায় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে ২২ ডিসেম্বর তাঁকে জরুরীভাবে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সকলের কাছে তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
