সাংবাদিক গোলজার আহমদ হেলালের মায়ের ইন্তেকালে জেলা জামায়াতের শোক

by News Room

সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ গোলজার আহমদ হেলালের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখা।
১৪ নভেম্বর মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাসুক আহমদ শোক জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment