সকাল হলেই ভোট গ্রহণ শুরু

by News Room

ডেস্ক নিউজ: ২২৮ সুনামগঞ্জ ৫, ছাতক-দোয়ারাবাজার আসনে ১ স্বতন্ত্র প্রার্থী সহ মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। তবে নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছেন আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী মুহিবুর রহমান মানিক ও স্বতন্ত্র (ঈগল) প্রার্থী শামিম আহমদ চৌধুরী। দু’টি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সুনামগঞ্জ-৫ আসন গঠিত। এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হবে ভোটের লড়াই। স্থানীয় ভোটাররা জানান, অন্যান্য প্রার্থীরা অনেকেই ভোটের মাঠে নেই। ২/১ জন প্রার্থীর শুধুমাত্র পোস্টার ঝুলিয়ে রাখা ছাড়া আর কোন কার্যক্রম নেই। ছাতক-দোয়ারাবাজার আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪ টি এসব কেন্দ্রে ৪ লাখ ৮৮ হাজার ৯৯ ভোটার রয়েছেন। রবিবার ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১০৩ টি কেন্দ্রে ৩ লাখ ৪ হাজার ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।দোয়ারাবাজার উপজেলার ৬১টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ দিকে নির্বাচন অবাধ, সুষ্ট ও সহিংসতা মুক্ত রাখতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ক’দিন ধরেই আইন-শৃঙ্খলা বাহিনী সশস্ত্র টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনী আনসার,পুলিশ, বিজিবি, র‌্যাব ছাড়াও মোবাইল কোর্টের টহল জোরদার রয়েছে নির্বচনী এলাকায়। শনিবার ৬ জানুয়ারি সকাল থেকে ব্যালট ছাড়া কেন্দ্র ভিত্তিক ভোটের সরঞ্জাম পাঠান হয়েছে। কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা এবং পুলিশ-আনসাররা স্ব-স্ব কেন্দ্রে পৌছে গেছেন। দূরবর্তী কেন্দ্র গুলোতে রাতে ব্যালট পেপার পাঠানোর কথা রয়েছে। দূরবর্তী কেন্দ্র গুলোর মধ্যে ছাতকের ৬৯ টি এবং দোয়ারায় ৩৮ কেন্দ্রে ৬ জানুয়ারি রাতে ব্যালট পেপার পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। বাকী ছাতকের ৩৪টি এবং দোয়ারার ২৩ টি কেন্দ্রে ৭ জানুয়ারী সকালে ব্যালট পৌছে দেয়া হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম মোস্তাফা মুন্না জানান, অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। তিনি আশাবাদী ছাতক- দোয়ারাবাজার নির্বাচনী আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

You may also like

Leave a Comment