সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হাবিবুর রহমান

by News Room

নিউজ ডেস্ক:জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত শপথ পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

You may also like

Leave a Comment