শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

by News Room
তিমির বনিক,শ্রীমঙ্গল থেকে:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের  আয়োজনে সোমবার (১৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় বিভিন্ন পেশাজীবী ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নেছার আহমেদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা.হরিপদ রায়,সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,তহিরুল ইসলাম মিলন প্রমুখ।

You may also like

Leave a Comment