শেখ হাসিনার নেতৃত্বে দক্ষতার সাথে আমরা করোনা পরিস্থিতি মোকাবেলা করছি-নুরুল ইসলাম নাহিদ এমপি

by News Room
গোলাপগঞ্জ প্রতিনিধি: সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, কোভিড-১৯ সব দিক থেকে আমাদের জন্য বিপদ নিয়ে এসেছে। শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়নি বিশ্বের অনেক রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে চলেছি।
নাহিদ আজ বুধবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফুর রহমানের অর্থায়নে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেনিফল্ড সিস্টেমে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও ২০ শয্যার করোনা ইউনিটের আনুষ্টানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় লুৎফুর রহমানকে ধন্যবাদ জানান মহতি উদ্যোগ গ্রহণের জন্য।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হিমাংশু লাল রায় এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড.নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলার সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল,গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.গোলাম কবির,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অ্যাড.আব্বাস উদ্দিন,গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুদর্শন সেন, উপজেলা আওয়ামীলীগ’র সহসভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ জিলু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি জিল্লুর রহমান,জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, আব্দুল হাসিন মিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য এমজেড আলম, তারেক আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment