কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা নিয়ে শুক্রবারকে সামনে রেখে নতুন চিন্তায় পড়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে আজ রাতেই ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো নির্দেশ পাঠানো হয়নি। তবে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি সূত্রের তথ্যানুযায়ী, ফাঁসি কার্যকর করা নিয়ে শুক্রবারকে সামনে রেখে নতুন চিন্তায় পড়েছে সরকার। সরকারের আশঙ্কা আজ রাতে ফাঁসি কার্যকর করা হলে শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে জামায়াত-শিবির কর্মীরা সারাদেশের মসজিদগুলোতে জড়ো হতে পারে। এবং দেশব্যাপী বড় ধরনের নৈরাজ্য ও নাশকতা ঘটাতে পারে। ফলে আজ রাতে ফাঁসি কার্যকর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে সরকার। এদিকে আগামীকাল শুক্রবার এবং পরশু শনিবার সরকারি ছুটির দিন । এটিও এক ধরনের বাধা। কারণ ছুটির দিনে ফাঁসি কার্যকর হওয়ার রেকর্ড নেই বলে কারাকর্তৃপক্ষ জানিয়েছে।সুত্র:শীর্ষনিউজ
শুক্রবারকে সামনে রেখে ফাঁসি কার্যকর করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকার
320
previous post
