শিক্ষক ইসমাইল হোসেনের আরোগ্য কামনায় ভার্চুয়াল দোয়া মাহফিল

by News Room

দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলার ইলাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের রোগ মুক্তি কামনায় খতমে ইউনুস শেষে এক ভার্চুয়াল দোয়া মাহফিল গতকাল শুক্রবার রাত ৮টায় অনুষ্টিত হয়েছে।

দোয়া পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাও: ফয়জুর রহমান।

দোয়া পূর্ববর্তী এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি নাছির মাহমুদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্টিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুসলিমা বেগম।

অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সেক্রেটারি জিয়াউর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল আলম রাজ্জাক, প্রধান শিক্ষক হুরে জান্নাত রিপা, ইসমত আরা বেগম, সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি মিটন দাসসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

অতিথি বক্তাগণ খতমে ইউনুস ও দোয়া মাহফিল এর মত মহৎ উদ্যোগের জন্য সহকারী শিক্ষক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল শিক্ষক কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তাগণ বলেন সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের GBS রোগে আক্রান্ত হওয়ার পর দক্ষিণ সুরমা উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার যে আন্তরিকতা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে তা সারা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আলোচনা শেষে অসুস্হ ইসমাইল হোসেনের জন্য দোয়া করা হয়।

You may also like

Leave a Comment