শাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় সভাপতি সহ শিবিরের ১৪ নেতা আজীবন বহিষ্কার

by News Room
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী  ছাত্রশিবিরের ১৪ জনকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত  নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার  রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট  সভায়  এ সিদ্ধান্ত  নেয়া হয়।

সভায় সভাপতিত্ব  করেন বিশ্ববিদ্যালয়  ভিসি অধ্যাপক  ড. মো. আমিনুল  ইসলাম  ভূইয়া।

গত বছরের  ১৩ ডিসেম্বর  বিশ্ববিদ্যালয়  শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা চালিয়ে শিক্ষকের মোটরবাইকে আগুন ও ভাস্কর্য  ‘চেতনা ৭১’ ভাঙচুর  করার কারণে এ সিদ্ধান্ত  নেয়া হয়।

এ ঘটনায় প্রশাসন প্রথমে তাদের সাময়িক  বহিষ্কার করে।  পরে ১৫ কার্য  দিবসের মধ্যে  দোষীদের কারণ দর্শানোর দেয়ার পরে বৃহস্পতিবার তাদের ব্যপারে সর্ব্বচ্চ শাস্তিস্বরুপ আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত  নেয়।

বহিষ্কৃতরা হলেন শিবিরের  শাখা সভাপতি  এহসানুল করিম, অফিস সম্পাদক মুহিবুল্লাহ, এইচ আরডি সম্পাদক সাহাবুদ্দীন, ক্যাম্পাস  সভাপতি  নাসিম হাসান, ২য় হল শাখা সেক্রেটারি  আমিনুল ইসলাম, আবু ইউসুফ যাকির, সামছুজ্জামান, রফিকুল ইসলাম, আজিজুল  হক, কাওছার আহমেদ, আয়াতুল্লাহ, ছানাউল্লাহ সানি, বদরুল আলম ও সুজন মিয়া।

You may also like

Leave a Comment