শাবিতে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা

by News Room

শাবি প্রতিনিধি:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১০০৬ নম্বর কক্ষে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ড. তুলশী কুমার দাশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই কর্মশালার আয়োজন করে। এতে  শাবিতে কর্মরত বিভিন্ন পত্রিকার  সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালার প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.  প্রদীপ কুমার পান্ডে ও ঢাবির সহকারী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, এটিএন নিউজের বিশেষ সংবাদদাতা মাশহুদুল হকসহ টিআইবির কর্মকর্তারা বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন।

শনিবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থীদের  দুর্নীতিবিরোধী শপথ পাঠ ও সনদ বিতরণ করবেন।

 

You may also like

Leave a Comment