শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

by News Room
নিজস্ব প্রতিবেদক:রোববার মধ্যরাতে হঠ্যাৎ জেগে উঠে নগরী। রাজনৈতিক অস্থিরতা আর নাশকতার আতঙ্ককে জয় করে নামে জনস্রোত। এই স্রোত গিয়ে থেমেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তি সংগ্রামের বীর সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপন করতে মানুষের ঢল নামে শহীদ মিনারে। অজুত মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো যারা এক সাগর রক্তের বিনিময়ে এনে দিয়েছে বাঙালির স্বাধীনতা- তাদের। বিজয়ের প্রথম প্রহরেই স্মরিত হলেন বিজয়ের কান্ডারিরা।

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আবারও দাবি উঠেছে সকল যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকরের। সেই সাথে স্বস্থি প্রকাশ করেছেন কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ায়। সকল সংঘাত-সহিংসতার পথ পরিহার করে গণতান্ত্রিক আর সুখী শান্তির বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় উচ্চারিত হয়েছে বিজয়ের প্রথম প্রহরে।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। তারপর একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আনসার ভিডিপি, সিলেট জেল সুপার, সিলেট জেলা প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, গণজাগরণ মঞ্চ সিলেট, লেডিস ক্লাব, সিটি করপোরেশন, মহিলা আওয়ামী লীগ, সিলেট চেম্বার অব কমার্স, দৈনিক শ্যামল সিলেট, উত্তরপূর্ব, জাতীয় শ্রমিক লীগ, যুবলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসবক দল, ছাত্রলীগ, জেলা ও মহানগর ছাত্রদল, শাহজালাল ব্যবসায়ী সংঘ, লিডিং ইউনিভার্সিটি, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা ছাত্রদল, জেলা জাসাস, মুক্তিযুদ্ধের প্রজন্ম, কৃষক লীগ, এমসি কলেজ, সিলেট সাংবাদিক ইউনিয়ন, জাসাস যুক্তরাজ্য, হোটেল শ্রমিক লীগ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাপ্তাহিক সিলেট প্রান্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন, কবি দেলওয়ার পরিষদ, জনতা পার্টি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, রেলওয়ে শ্রমিক লীগ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, সদর যুবদল, সদর ছাত্রদল, মহানগর আওয়ামী লীগ, জালালাবাদ গ্যাস, সিলেট ডায়াবেটিক সমিতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ইমজা, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, দৈনিক সিলেটের ডাক, নির্মাণ শ্রমিক লীগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দৈনিক সবুজ সিলেট, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, স্বেচ্ছাসেবক লীগ, সিলেট পূজা উদযাপন কমিটি, সাপ্তাহিক সিলেটের আওয়াজ, হিন্দু বৌদ্ধ বিহার ঐক্য পরিষদ, আজাদী সমাজ কল্যাণ সংঘ, মহিউদ্দিন শীরু স্মৃতি সংসদ।

You may also like

Leave a Comment