সিলেট নগরীর তালতলাস্থ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার মাছুদিঘিরপার মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল-হেলাল এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাকীম এম.এম অলিদ উদ্দিন খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ দুলাল হোসেন, ডাঃ এম.এস.আর জাহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমদ, প্রচার সম্পাদক বকুল হোসেন, কার্যকরী সদস্য হাফিজ শরীফ উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, শিক্ষা উপ-কমিটির সদস্য ওয়াহিদুর রব, পরিচালক শফিউল আলম শফিক। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আকলিমা আক্তার, আশরাফ উজ জামান, মাওলানা আহমদ হোসাইন, অঞ্জন রায় নিলয়, সুনন্দা চক্রবর্তী, রোকসানা বেগম, জাকারিয়া আহমদ, ফারহানা রহমান, শরীফা খানম, মোঃ বিলাল মিয়া, সায়লা খানম, রাসেল আহমদ, আরিফা খানম প্রমুখ সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা আহমদ হোসাইন। পরে প্রধান অতিথি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধান অতিথি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, স্বাস্থ্যকে সুস্থ, সুন্দর ও সবল রাখতে খেলাধূলা অপরিহার্য্য। মেধা ও মনন বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে। শরীরকে সুস্থ রাখতে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল সুশিক্ষিত আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান শিক্ষার ক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। তিনি শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি
