লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই : আজিজুর রহমান বুলবুল

by News Room

আরাফাত মিজান,দিরাই থেকে ঃ
দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল বলেছেন,সুস্থ্য জীবন আর সুন্দর মানষিকতা বিকাশে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বিদ্যালয় গুলোতে লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ্য সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। প্রতিটি শিশুর প্রথম শিক বাবা মা, পরিবার থেকেই শিশুর মানষিক বিকাশ ও সুন্দর জীবন গঠনের শিক্ষা নিতে হয়। তাই তাদের কে যতেষ্ট দায়িত্বশীল হতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিার মূল ভিত্তি উল্যেখ করে তিনি বলেন এখান থেকেই যদি শিশুদের শিার মজবুত ফাউন্ডেশন তৈরি করে দেয়া যায় তাহলে আজকের শিশু আগামী দিনের সু-শিক্ষিত ও সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর তখনই দেশটা সু-সাশন আর সামাজিক মূল্যবোধের একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে।  মঙ্গলবার সকাল ১১টায় পৌর সদরের ডিএসএস প্রি ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিকিা ইয়াসরিন বেগম ও উম্মে কলসুমের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুকুল চন্দ্র দেব, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, জগদল কলেজের প্রভাষক বদিউজ্জামান ও মুশতাক আহমেদ, সমাজ মেবক আফজল মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment