লালাবাজারে দক্ষিণ সুরমা থানা পুলিশের মাস্ক বিতরণ

by News Room

বাংলাদেশ পুলিশের উদ্যোগে কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমার লালাবাজারে স্থানীয় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করণ করা হয়েছে।
২১ মার্চ রোববার বেলা ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার উদ্যোগে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ফয়েজ উদ্দিন এলেন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, পাপড়ী রেস্টুরেন্টের সত্ত¡াধিকারী জুবায়ের আহমদ লিটন, এস.আই শিপলু চৌধুরী ও লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবী কাওছারুজ্জামান কয়েছ, বিশিষ্ট ব্যবসায়ী এনমুল হক, সাইফুল ইসলাম, আব্দুস শহীদ প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment