লালাবাজারে খাদ্য সামগ্রী বিতরণ

by News Room

দক্ষিণ সুরমায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে লকডাউনে কর্মহীন বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার লালাবাজার ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

লালাবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে, ১০কেজি চাউল, ২কেজি ডাল, ১লিটার সয়াবিন তৈল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ১কেজি পেয়াজ, ১টি হুইল সাবান দেওয়া হয়।

এ সময় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল হক, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment