দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রেঙ্গা আশুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে “দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস” এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ২৬ নভেম্বর বৃহস্পতিবার রেঙ্গা আশুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সাবেক মেম্বার আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির লেকচারার ও দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস এর সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন হেল্পিং হ্যান্ডস এর মুখপাত্র জাহাঙ্গীর সামী, উপদেষ্টা খলিল উদ্দীন, সহসভাপতি মাওলানা ফয়জুর রহমান নোমানী, সেক্রেটারি সামছুল হক মাসুদ, পরিচালক হাফিজ মাওলানা জোবায়ের আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আশরাফ হোসাইন।
আলোচনা সভা শেষে দাউদপুর হেল্পিং হ্যান্ডস’র পক্ষ থেকে বিদ্যালয়ের নতুন ভবনের উন্নয়নে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া হেল্পিং হ্যান্ডস এর সদস্যরা আরো পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
