শমসেরের বড় ভাই রেজওয়ান আহমদ জানান- সকাল ১১টার দিকে শমসের মোবাইল ফোনে তাকে জানান কয়েকজন লোক তাকে চোখ বেধে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রেজওয়ান জানান- শমসেরের কোন শত্র“ নেই। তিনি আর্থিকভাবেও খুব বেশি স্বচ্ছল নয়। তাই অপহরণের কোন কারণও তিনি খোঁজে পাচ্ছেন না। অপহরণের ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান রেজওয়ান। শমসের ২ কন্যা সন্তানের জনক বলে জানান তার ভাই।
প্রত্যক্ষদর্শী ও অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়- রবিবার সকালে এক আত্মীয়কে দেখতে রিকাবিবাজারস্থ মাদার কেয়ার ক্লিনিকে আসেন শমসের। আত্মীয়কে দেখে ক্লিনিক থেকে বের হওয়ার পর একটি মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। এরপর মাইক্রোবাসের ভেতর থেকে কয়েকজন যুবক বের হয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেন।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান- অহপরণের কোন খবর পুলিশ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
