ডেস্ক রিপোর্ট: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, খালেদা জিয়া যদি বাংলার মাটিতে রাজনীতি করতে চান তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি ক্ষমা না চান তবে আমরা আলোচনার কোন প্রয়োজন মনে করিনা। সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে ‘সহিংস বিএনপি জামায়াত-শিবির খুনি সন্ত্রাসী নৈরাজ্য বিরোধী জনসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন । মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামের নাশকতা চালিয়ে যাচ্ছে। নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজের সভাপতিত্বে ও মসুদ আহমদের পরিচালনায় এ সময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় আ.লীগ নেতা সৈয়দ বজলুল করিম, সাইফুর রহমান বাবুল, যুক্তরাজ্য আ.লীগ নেতা এমএ রহিম, মহিলা নেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন, জাসদ জেলা সভাপতি আব্দুল হক, এমদাদুল হক মিন্টু, আব্দুল মতিন প্রমূখ।
রাজনীতি করতে চাইলে খালেদাকে ক্ষমা চাইতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
182
