রাগীব আলী রোড উদ্বোধন

by News Room

লিডিং ইউনিভার্সিটির নিকটস্থ লালটেক থেকে পনাউল্লাহ পর্যন্ত এক কিলোমিটার সংযোগ রাস্তা উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

রাগীব আলী লিঙ্ক রোড এলাকাবাসির চলাচল সহজতর করবে উল্লেখ করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন,
লালটেক এবং পনাউল্লাহ মধ‍্যে চলাচল ও যোগাযোগের জন‍্য একটি রাস্তা এলাকাবাসির দীর্ঘদিনের দাবী ছিল। আজ এই রাস্তা উদ্বোধন করে
তাদের দাবী পূরণ করতে পেরে তিনি আনন্দিত বোধ করেন এবং একাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাগীব আলী রোড উদ্বোধন অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় এবং লিডিং ইউনিভার্সিটির সহযোগিতায় এই সংযোগ সড়কটি নির্মাণ করা হয়। এর মাধ‍্যমে এ অঞ্চলের বাসিন্দাদের চলাচল এবং যোগাযোগ সহজতর হয়েছে। তিনি আরো বলেন, উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী শুধু শিক্ষা ও স্বাস্থ সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেননি, সাধারণ মানুষের যোগাযোগ সহজতর করার জন‍্য বিভিন্ন রাস্তা এবং ব্রিজ নির্মাণ করেছেন। রাগীব আলী রোড উদ্বোধন আরও একটি মানব সেবামূলক কাজের দৃষ্টান্ত।

রাগীব আলী রোড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং এলাকাবাসী মো. জালাল উদ্দিন প্রমূখ।

You may also like

Leave a Comment