যোদ্ধাপরাধীদের বাচাঁতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছেনা : শিক্ষামন্ত্রী

by News Room

নিজস্ব প্রতিবেদক : শিক্ষমন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বাধিনতা বিরোধী যোদ্ধাপরাধীদের বাচাঁতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছেনা। নির্বাচন হলো গনতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের মধ্যদিয়েই জনগন ক্ষমতা প্রয়োগ করতে পারে। নির্বাচনে না এসে বড় ধরনের রাজনৈতিক ভূল করেছে বিএনপি।

তিনি সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কাছে সিলেট-৬ আসনে মনোনয়নপত্র  জমা দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি  বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির জৌধূরী সুফিয়ান, নাসির আহমদ খান প্রমূখ।

You may also like

Leave a Comment